তুরস্ককে ঠেকাতে সিরিয়ার সঙ্গে চুক্তি কুর্দিদের

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:২৬

তুরস্ককে প্রতিহত করতে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে চুক্তি করেছে কুর্দিদের গ্রুপ এসডিএফ। উত্তর সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন প্রশাসন জানিয়েছে, চুক্তি অনুযায়ী পুরো সীমান্ত জুড়ে সিরীয় সেনাবাহিনী মোতায়েন করা হবে। এই সেনারা এসডিএফকে তুরস্কের সেনা ও ভড়াটে বিদেশি সেনাদের আগ্রাসনের বিরুদ্ধে এবং সংঘাতপূর্ণ এলাকাগুলো মুক্ত করতে সহায়তা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা। বিবৃতিতে আরো জানানো হয়, এই পদক্ষেপ আফ্রিনের মতো যেসব সিরীয় শহর তুর্কি বাহিনীর অধীনে রয়েছে, সেসব শহর মুক্ত করতেও অগ্রণী ভূমিকা পালন করবে। তবে সিরিয়া সরকার কুর্দি বাহিনীর সঙ্গে কী প্রতিশ্রুতি দিয়েছে তা জানা যায়নি। এসডিএফের প্রধান মাজলুম আবদি ফরেন পলিসি ম্যাগাজিনের জন্য লেখা এক প্রতিবেদনে স্বীকার করেছেন যে আসাদ সরকার ও তাদের রুশ মিত্রদের সঙ্গে যন্ত্রণাদায়ক আপস করবে তারা। চুক্তির পরই সিরীয় বাহিনী উত্তরের দিকে যাচ্ছে, যেখানে তুর্কিরা হামলা চালাচ্ছে। —আরো খবর পৃষ্ঠা-১৭