নালিতাবাড়ীতে ফের ১১ কঙ্কাল চুরি

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা

নালিতাবাড়ীতে আবারো কবর খুঁড়ে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার বারমারী এলাকার দক্ষিণ আন্ধারুপাড়া ঈদগাঁ মাঠসংলগ্ন সামাজিক কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়। আন্ধারুপাড়া গ্রামের আমির উদ্দিন তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে এ ঘটনার সন্ধান পান। পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া বলেন, এমন ঘটনা প্রায়ই ঘটছে। এর একটা ব্যবস্থা নেয়া দরকার।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মানুষ হয়ে মানুষের কঙ্কাল চুরি করে নেয়াটা খুবই দুঃখজনক ঘটনা। নির্বাচন উপলক্ষে পুলিশের টহল জোড়দার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।