“খেলা ঘর চায় না শিশুদের কান্না” এই স্লোগানকে সামনে রেখে ৫বছরের শিশু তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের ট্রাফির পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, প্রভাষক রবিউল ইসলাম, সুজনের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মো.রাজু আহমেদ প্রমুখ।
সোমবার ভোরে দিরাই উপজেলা খেজাউড়া গ্রামে পরিবারের অগোচরে ৫ বছরের শিশু তুহিনকে কে বা কারা হত্যার পর লাশটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে এবং হত্যায় ব্যবহৃত দুটি ছুরি তার পেটে ঢুকিয়ে রেখে চলে যায়। হত্যার ঘটনায় মামলা করেছেন তুহিনের মা মনিরা বেগম।
ইত্তেফাক/আরকেজি
