পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে শেরপুরে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবিহা জামান শাপলা। তিনি ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের দুইবারের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময়ের শেরপুর জেলা প্রতিনিধি।
তিনি কলসি প্রতীক নিয়ে ১ লাখ ৬ হাজার ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্ধী বিদায়ী ভাইস চেয়ারম্যান শামিম আরা বেগম (হাঁস) পেয়েছেন ৫৭ হাজার ৮৩৬ ভোট। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোহাম¥দ শুকুর মাহমুদ মিঞা তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
আরও পড়ুন: তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
এছাড়া চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম (নৌকা) ৮২ হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মাসুদ (ধানের শীষ) পেয়ছেন ৫১ হাজার ২১৭ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আশরাফুল ইসলাম মিজান (তালা) ৫৫ হাজার ৭১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন (চশমা) পেয়েছেন ৫৩ হাজার ৫০৭ ভোট।
ইত্তেফাক/নূহু
