বাসাইলে ট্রাকচাপায় একজন নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৭:৪১

টাঙ্গাইলের বাসাইলে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল-সখীপুর সড়কের হান্দুলিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি সখীপুরের বেড়বাড়ি গ্রামে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী জানান, সিএনজিচালিত অটোরিকশাটি সখীপুরের বেড়বাড়ি থেকে টাঙ্গাইল যাচ্ছিলো। পথে বাসাইল উপজেলার হান্দুলি পাড়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুল নিহত হন।

আরও পড়ুন: ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বৌমেলা

আহতরা হলেন নিহত রফিকুলের বাবা হারুন অর রশিদ (৭০), একই এলাকার অটো রিক্সার চালক দেলোয়ার হোসেন (৪০), সখীপুরের দাড়িয়াপুর গ্রামের আরিফুল ইসলাম (৪০), একই গ্রামের পারুল বেগম (৪০) ও লিলি বেগম (৩২)। 

আহতদের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/নূহু