কিশোরগঞ্জে পুকুরে ডুবে তরুণীর মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৪২

নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরে ডুবে লিমা আক্তার নামে এক বাক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে গদা হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। লিমা আক্তার ওই গ্রামের লিটন মিয়ার কন্যা।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করে। এরপর রাত ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে লিমার লাশ ভেসে উঠলে লাশটি উদ্ধার করা হয়। ওই তরুণী বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছিলো। 

আরও পড়ুন: আক্কেলপুরে ঋণের দায়ে আত্মহত্যার অভিযোগ

সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম/নূহু