নান্দাইলে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৯:৪৬

ময়মনসিংহের নান্দাইলে অজুফা খাতুন নামে নিখোঁজ এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বরুনাকান্দা গ্রামের আমির হোসেনের স্ত্রী। 

জানা যায়, ওই গৃহবধূ সোমবার রাত থেকে নিখোঁজ হন। এরপর মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের কাঁচামাটিয়া নদীর যুগিরঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: কিশোরগঞ্জে পুকুরে ডুবে তরুণীর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএম/নূহু