প্রেমিকাকে বাড়িতে নিয়ে বন্ধুদের দিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:৪৭

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে বন্ধুদের নিয়ে ধর্ষণ করানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কথিত প্রেমিকসহ দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গোবরাখালী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ধর্ষক দুজন হলো, আবু সুফিয়ান (২৭) উপজেলার গোবরাখালী গ্রামের আছাফুর সরদারের ছেলে ও একই গ্রামের শিক্ষক মোশারফের ছেলে জিল্লুর রহমান (২৮)। মেয়েটিও একই গ্রামের বাসিন্দা।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র বলেন, আবু সুফিয়ান এবং ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ের কথা বলে মেয়েটিকে আবু সুফিয়ান তার বাড়িতে ডেকে নিয়ে গত শনিবার (১২ অক্টোবর) দুপুরে বন্ধুদের সঙ্গে নিয়ে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। 

আরও পড়ুন: পাবিপ্রবি'তে বিক্ষোভ, ডীনসহ ৩ শিক্ষক অবরুদ্ধ

তিনি জানান, এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, এ মামলায় ইতিমধ্যে আবু সুফিয়ান ও জিল্লুরকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকেও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু