চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত দুটি অবৈধ করাতকলে অভিযান চালিয়ে করাতকল দুটি বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে করাতকল মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার। এ সময় উপজেলা বন কর্মকর্তা আ. কুদ্দুস উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চাটমোহর পৌর শহরের বালুচর মহল্লায় আ. রহমান ও আফ্রাতপাড়া মহল্লায় মিলুর করাতকলে অভিযান চালান। করাতকল দুটির কোনো প্রকার লাইসেন্স না থাকায় সেগুলো বন্ধ করে দেন এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
