মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের যাদবপুর সীমান্তে সোমবার সন্ধ্যায় ভারতীয় ফেনসিডিল ও মদ আটক করেছে ৫৮ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপি উপজেলার বড়বাড়ী গ্রামের কলা বাগানের ভিতর থেকে ১৬৫ বোতল ফেন্সিডিল ও ২ বোতল ভারতীয় মদ আটক করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে বিজিবি জানায়।
