অস্ত্র-ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৯

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি নয়নকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।  দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, নয়ন হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।