হবিগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:২০

 হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ পৌরসভার হরিপুর এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো—উমেদনগর গ্রামের এনামুল রশিদ এনাম (৩৬) ও তার স্ত্রী ফুল বানু (২৮)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান জানান, এনাম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে ঐ এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।