বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:২০

 সুনামগঞ্জ প্রতিনিধি

‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’—প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। জেলা সমাজসেবার উপপরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালটেন্ট ডা. মো. তানজিল হক প্রমুখ। জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা শেষে দশটি স্মার্ট সাদাছড়ি দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

মৌলভীবাজার প্রতিনিধি জানান, মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষ্যে  আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদের সভাপতিত্বে এবং শ্রীঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। পরে অতিথিরা দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করেন।