বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। সরকারি শিশু পরিবারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ এন এম নাসিরুদ্দীন। সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবার উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়।
বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বরিশাল অফিস “সকলের হাত, পরিচ্ছন্ন থাক” শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার নগরীসহ জেলার ১০টি উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, জারি গান, আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল সার্কেল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন প্রমুখ।
নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকাবাসীর প্রশিক্ষণ
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা উপজেলার চারটি ইউনিয়নের নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসরত অধিবাসীদের মধ্য থেকে ১৬৫ জন নারী ও পুরুষকে নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার শুরু হয়েছে। উপজেলার শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের সহায়তায় দুর্যোগ ও ভাঙন প্রতিরোধ বিষয়ক এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের প্রথম দিন সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ বেগম। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন
মুলাদী (বরিশাল) সংবাদদাতা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে মঙ্গলবার মুলাদীতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। উপজেলা ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের আয়োজনে মুলাদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলা ইশা ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এইচ এম সানাউল্লাহ, মুলাদী উপজেলা শাখা সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু নাঈম, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন ও সহ-সভাপতি মাহমুদ হোসেন রাহাত।
‘উত্পাদনশীলতা উন্নয়ন কলাকৌশল’ বিষয়ক প্রশিক্ষণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে মঙ্গলবার কারখানা পর্যায়ে তিন দিনব্যাপী ‘উত্পাদনশীলতা উন্নয়ন কলাকৌশল’ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। চিনিকলের প্রশিক্ষণ ভবনে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের কারিগরি সহায়তায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারীর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (সদর দপ্তর) ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ বিভাগের দায়িত্বে মহাব্যবস্থাপক (সংস্থাপন) মো. আকতারুজ্জামান।
জেলেদের মধ্যে চাল বিতরণ
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মঙ্গলবার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় বিতরণ কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি। সভায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা, মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার প্রমুখ।
ডেলিভারি ও স্বাস্থ্যবিষয়ক মা সমাবেশ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে মঙ্গলবার প্রসূতি নারীদের নিয়ে ডেলিভারি ও স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত এ মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। সাবেক ইউপি চেয়ারম্যান মো. জিতু মিয়ার সভাপতিত্বে স্বাস্থ্য সহকারী জুলহাস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিত্ রায়, সাংবাদিক সুজিত চক্রবর্তী, আকতার হোসেন ভুইয়া প্রমুখ।
মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির বিষয়ে প্রকাশ্যে যাচাই-বাছাই
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা হাকিমপুর উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য আবারও আবেদনকারীদের প্রকাশ্যে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা নুরল আমীনের সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিন সদস্য বিশিষ্ট উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্যরা হলেন সভাপতি মুক্তিযোদ্ধা নুরল আমীন, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ও সদস্য সাবেক উপজেলা কমান্ডার লিয়াকত আলী।
দক্ষ কর্মী বিদেশে প্রেরণ শীর্ষক সভা
বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘায় মঙ্গলবার বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষকর্মী বিদেশে প্রেরণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিবছর দেশের সকল উপজেলা থেকে গড়ে ১ হাজার জন দক্ষকর্মী বিদেশে প্রেরণ উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু।
উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণবিষয়ক সেমিনার
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় মঙ্গলবার উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ, নির্দেশনামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাকুন্দিয়ার (ডুসাপ) উদ্যোগে পাকুন্দিয়া মহিলা অনার্স কলেজ মিলনায়তনে উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান। পাকুন্দিয়া মহিলা অনার্স কলেজের সভাপতি মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তার প্রমুখ।
স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রথম পর্বের প্রশিক্ষণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম। পাইকগাছা প্রেসক্লাবের সহসভাপতি মো. আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর।
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলা পরিষদ অডিটরিয়ামে মঙ্গলবার উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
বিশ্ব সাদাছড়ি দিবসে শোভাযাত্রা
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে মঙ্গলবার জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে শহরে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ বক্তব্য রাখেন।
