চার দলের সেমিফাইনাল নিশ্চিত

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩১

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

কুমিল্লা ও চাঁদপুর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়ি বঙ্গমাতা ফুটবল চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এনামুলের দেওয়া একমাত্র গোলে কুমিল্লা (১-০) পরাজিত করে বান্দরবানকে এবং টাইব্রেকারে চাঁদপুর ৪-৩ গোলে হারায় স্বাগতিক চট্টগ্রামকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলের প্রথম খেলায় চম্পা মারমার হ্যাটট্রিকে রাঙ্গামাটি ৭-০ গোলে কুমিল্লার বিপক্ষে এবং দিনের অন্য খেলায় খাগড়াছড়ি ৪-০ গোলে হারায় চট্টগ্রামকে। রাঙ্গামাটির কৃতী ফুটবলার চম্পার ৩ গোল ছাড়াও অবশিষ্ট গোলগুলো করেন এনু মারমা, রঞ্জপুদি চাকমা, ম্যামা চিং মারমা, থুইয়া চিং মারমা। খাগড়াছড়ির পক্ষে সপ্তবর্ণা ২টি এবং এলিথা মগিনী ও ক্রে প্রু মগিনী ১টি করে গোল দেন।