শেষ ম্যাচে হারল বাংলাদেশের যুবারা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩২

অনূর্ধ্ব-২১ হকি টেস্ট সিরিজ

স্পোর্টস রিপোর্টার

দুই দেশের মধ্যকার সিরিজটি আগেই জিতে নিয়েছিল বাংলাদেশের যুবারা। তাই ওয়ালটন অনূর্ধ্ব-২১ টেস্ট হকি সিরিজের শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। কিন্তু ওমানের কাছে গতকাল এই ম্যাচে ৪-৩ গোলে হেরে গেল স্বাগতিকেরা।

ফলে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে শেষ করল বাংলাদেশ দল। অপর খেলাটি ড্র হয়েছিল।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার এই ম্যাচ শেষে অনূর্ধ্ব-২১ দলের কোচ মামুন উর রশীদ আগামী বছরের বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ সামনে রেখে আরো বেশি বিদেশি দলের বিরুদ্ধে খেলার তাগিদ দেন।