ট্রাম্পকে ‘টুইটার দানব’ আখ্যা সৌদি কূটনীতিকের

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০০:৩৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘টুইটার দানব’ বলে আখ্যায়িত করেছেন সৌদি আরবের এক কূটনীতিক। সম্প্রতি যুক্তরাজ্যে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া প্রিন্স খালিদ বিন বান্দার এই মন্তব্য করেন। গত মাসে সৌদি তেল স্থাপনায় হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট বার্তা নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি। সোমবার লন্ডনে প্রতিরক্ষা বিষয়ক থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের এক আলোচনায় প্রিন্স স্বীকার করেন, কিছু টুইট বিরক্তিকর হলেও কখনো কখনো এগুলো ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল। ট্রাম্প বলেছিলেন, সৌদি আরব নিজের স্বার্থের ব্যাপারে তত্পর। কিন্তু মার্কিন পৃষ্ঠপোষকতা ছাড়া দেশটি টিকতে পারবে না। ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করে প্রিন্স খালিদ বলেন, রিয়াদ বৈশ্বিক স্বার্থে ভূমিকা রেখেছে। সৌদি আরব চাইলেই তেলের দাম অনেক বাড়িয়ে দিতে পারে। - ফোর্বস