নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করায় ২০ জেলেকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেলেদের কাছ থেকে জব্দ করা ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। মাছ ও একটি নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, জেলা-উপজেলা প্রশাসন, মৎস্য ও পুলিশ প্রশাসন মাদারীপুরের শিবচর অংশে পদ্মা নদীতে যৌথ অভিযানে চালায়। র্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল নোমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মা ইলিশ ধরার দায়ে ২০ জেলের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
আরও পড়ুন: নাগেশ্বরীতে বৃদ্ধের লাশ উদ্ধার
শিবচর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান বলেন, এই ২০ জনসহ বুধবার দুপুর পর্যন্ত ক্রেতা-বিক্রেতাসহ মোট ৭৪ জন জেলেকে বিভন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
ইত্তেফাক/নূহু
