আজকে জানো

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৮:২৯

প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস।

 একটু একটু করে জানো আনন্দ পাবে।

 

 

পদার্থ ও শক্তি

 

১.  কোনো কিছু করার সামর্থ্যকে কী বলা হয়?

উ: শক্তি।

২. আমরা সকল কাজে কী ব্যবহার করি?

উ: শক্তি।

৩. সাইকেল চালাতে আমরা কী ব্যবহার করি?

উ: শক্তি।

৪. শক্তি কী পরিবর্তন করতে পারে?

উ: কোনো কিছুর রূপ বা অবস্থান।

৫. শক্তির কয়টি রূপ রয়েছে?

উ: ছয়টি।

৬. খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে কী সঞ্চিত থাকে?

উ: রাসায়নিক শক্তি।

৭. তাপ এক প্রকার কী?

উ: শক্তি।

৮. চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে কী পাই?

উ: তাপ শক্তি।

৯. গান শুনতে আমরা কোন শক্তি ব্যবহার করি?

উ: শব্দ শক্তি।

১০. বস্তুর কম্পন থেকে কী সৃষ্টি হয়?

উ: শব্দ।

১১. শব্দ শক্তি কী?

উ: শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে।

১২. আলোক শক্তি কী?

উ: বিভিন্ন ধরণের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি।

১৩. আলোক শক্তি কিসের ভেতর দিয়ে যেতে পারে?

উ: স্বচ্ছ বস্তুর।

১৪. সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা কী পাই?

উ: আলোক শক্তি।

১৫. যান্ত্রিক শক্তি কী?

উ: কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরণের যান্ত্রিক শক্তি।

১৬. চলমান গাড়ির শক্তি কী ধরণের শক্তি?

উ: যান্ত্রিক শক্তি।

১৭. বৈদ্যুতিক বাতি এবং পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন চালাতে কোন ধরণের শক্তি প্রয়োজন?

উ: বিদ্যুত্ শক্তি।

১৮. শক্তির বিভিন্ন রূপগুলো কী কী?

উ: বিদ্যুত্ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি।

১৯. বিভিন্ন উত্স থেকে আমরা কী পাই?

উ: শক্তি।

২০. সমস্ত শক্তির মূল উত্স কোনটি?

উ: সূর্য।

২১ ব্যাটারি বা জেনারেটর থেকে আমরা কী পাই?

উ: শক্তি।

২২. শক্তির রূপান্তর কী?

উ: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর।