তিহার জেলে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর চিদাম্বরম গ্রেফতার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২০:২৬

আইএনএক্স মিডিয়া মামলা

 

ভারতের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে দিল্লির তিহার জেলে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তিন সদস্যের একটি দল আইএনএক্স মিডিয়া মামলায় গতকাল তাকে গ্রেফতার করে।  —এনডিটিভি