কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটের জেল

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:১৮

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ইয়ামিন তালুকদার নামের এক বখাটেকে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম সরফরাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু জানান, দণ্ডিত যুবককে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।