ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালে মত্স্য আড়তে বুধবার সকালে অভিযান চালিয়ে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন। এ সময় তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা প্রমুখ। পরে পিরানহা মাছটি উপজেলার ধলা সরকারি আশ্রয়কেন্দ্রে প্রদান করা হয়।
