উত্তর কোরীয় শীর্ষ নেতা কিম জং উনের মনোযোগ কেবল পারমাণবিক অস্ত্রের দিকেই নয়। কিছুক্ষণের জন্য রাষ্ট্র পরিচালনা ভুলে বিনোদনেও মন দেন তিনি। তাইতো তুষারে ঢাকা পায়েকডু পর্বতের চূড়ায় প্রচন্ড শীতের মধ্যে ঘোড়ায় চড়ে ছুটতে দেখা গেছে নেতা কিমকে। চলমান প্রেক্ষাপটে রাজনীতিবিদ কিমের বিনোদনে অন্যতম আগ্রহের জায়গা অশ্বারোহণ। সুযোগ পেলে ঘোড়ার পিঠ চাপতে ভুল করেন না। এজন্য আন্তর্জাতিক মিডিয়ায় তাকে ঘোড়াপ্রেমী কিমও বলা হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে বড় ধরনের নীতিগত বার্তা দিতে চলেছেন কিম। তারা মনে করছেন, পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার নতুন নীতির আভাস দিচ্ছে কিমের এই পরিব্রাজন। এর আগেও বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ২৭৫০ মিটার উচ্চতার এই পর্বতশৃঙ্গে ওঠেন। —রয়টার্স
