হংকংয়ে বিক্ষোভকারী দলের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। গণতন্ত্রকামী জিম্মি শ্যাম সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টের নেতা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তিনি রাস্তায় পড়ে আছেন। তার শরীর থেকে প্রচুর রক্ত ঝরছে। জানা গেছে, কোউলুন দ্বীপের মংকক জেলায় শ্যামের ওপর ৫ জন হামলা চালায়। তারা মাথায় আঘাত লেগেছে। দ্বিতীয়বারের মতো হামলার শিকার হলেন শ্যাম। তার দল জানিয়েছে, তিনি হাসপাতালে ভর্তি আছেন। এর আগে বিক্ষোভের মুখে পার্লামেন্টে ভাষণ দিতে পারেননি প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। গতকাল তার বার্ষিক ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু বিরোধীরা হৈহুল্লোড় শুরু করলে প্রথমবারের অধিবেশন স্থগিত করা হয়। পরে আবার অধিবেশন শুরু হলেও ভাষণ দিতে ব্যর্থ হন ল্যাম। পরে তার রেকর্ড করা বক্তব্য একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। —বিবিসি
