হাকিমপুরে হুণ্ডির আট লাখ টাকাসহ আটক এক

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:২৫

হাকিমপুর উপজেলার বড়চড়া এলাকা থেকে হুন্ডির আট লাখ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রবিবার স্টেশন ডাঙ্গাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা এই অভিযান চালিয়ে টাকা উদ্ধার ও তাকে আটক করে।

বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শফিউর রহমান জানান, সকাল ১০টার দিকে হিলি থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি বড়চড়া বিজিবি চেকপোস্টে পৌঁছালে নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে স্টেশন ডাঙ্গাপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালিয়ে হুন্ডির আট লাখ ১০ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক করে।