শেখ রাসেলের জন্মদিবস আঠারো অক্টোবর বাজাও বাঁশি, ফুলে ফুলে সাজাও বাড়িঘর। বেলুন ওড়াও, কেক কেটে খাও দাও বিলিয়ে মিষ্টি আজকে মনের আকাশ থেকে ঝরুক খুশির বৃষ্টি। রাসেল সোনা চাঁদের দেশে থাকুক অনেক সুখে আমরা তাকে যাইনি ভুলে দেখুক হাসিমুখে।