ঝিনাইগাতীতে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৮:২৪

শেরপুরের ঝিনাইগাতীতে ইজিবাইকের ধাক্কায় মোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। মোফাজ্জল হোসেন উপজেলার গৌরিপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।

স্থানীয় বাসীন্দারা জানায়, ঘটনার দিন দুপুরবেলা মোফাজ্জল হোসেন স্থানীয় ব্র্যাক অফিস থেকে ১ লাখ টাকা ঋণের চেক নিয়ে বাড়ি ফিরছিলো। ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তায় এলে পিছন থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে মোফাজ্জল হোসেন গুরুতরভাবে আহত হন।

আহত মোফাজ্জল হোসেনকে প্রথমে ঝিনাইগাতী ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নিরাপরাধ বাবলু শেখ খালাস পেলেন ১৮ বছর পর

গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু