আইয়ুব বাচ্চু স্মরণে ‘স্মৃতিদহন’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:১৯

এ দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু। গান গাওয়ার পাশাপাশি এলআরবি ব্যান্ডের হয়ে গিটার হাতেও তিনি ছিলেন অসাধারণ। তার গান মন ভরিয়েছে কোটি মানুষের। সেই তিনি আজ জীবনের ওপারে। কিন্তু ভক্তরা আগলে রেখেছে তার গান, গিটারের সুর ও তার জন্য ভালোবাসা-শ্রদ্ধা। আজ এই কিংবদন্তীর প্রথম মৃত্যুবার্ষিকী। বাচ্চুর স্মরণে চ্যানেল আই নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘স্মৃতিদহন’।

অনুষ্ঠানটিতে এলআরবি’র প্রতিষ্ঠাকালীন সদস্য এস আই টুটুল, সাঈদ হাসান স্বপন, লতিফুর রহমান শিবলী ও বাপ্পি খান উপস্থিত ছিলেন। অতিথিরা আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। এছাড়াও অনুষ্ঠানে থাকছে সেই সময়ের কিছু গান। পাশপাশি এলআরবি’কে নিয়ে নানা বিষয়ে অকপটে বলেছেন তারা।

‘স্মৃতিদহন’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন তানভীর তারেক। প্রখ্যাত শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জামাল রেজা। চ্যানেল আইয়ে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।