গানে গানে স্মরণ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২০:২১

ভক্ত-অনুরাগী ও গান সংশ্লিষ্টরা এখনো ভুলতে পারেননি আইয়ুব বাচ্চুকে। গুণী এই শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে নাগরিক টিভির নিয়মিত অনুষ্ঠান ‘মিউজিক ক্যাফে’কে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। অনুষ্ঠানটিতে গান গাইবে নতুন ব্যান্ডদল ‘পাওয়ার অব লেজেন্ডস’। মিউজিক ক্যাফেতে ব্যান্ডটি গাইবে আইয়ুব বাচ্চুর কালজয়ী কিছু গান। পাওয়ার অব লেজেন্ডস ব্যান্ডের লাইনআপে রয়েছেন বিজয় মামুন (ভোকাল ও গিটার), তাফসির (কি-বোর্ড, নমন (বেজ), রিয়াদ (ড্রামস) ও হূদয় (গিটার)। আজ রাত ৮টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।