রায়পুর উপজেলার এক সাবেক পুলিশ সদস্যের স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের মন্সী বাড়ীর সুপারি বাগান থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মাফুজা খাতুন (৭০) মৃত বাহার উল্যার স্ত্রী। বাহার উল্যা যশোর থানা পুলিশের অবসরপ্রাপ্ত কনস্টেবল ছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া জানান, সুপারির বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। শ্বাসরোধে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
