বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে পণ্যের মানের সনদ গ্রহণ না করে অবৈধভাবে ড্রাগন ব্র্যান্ডের মশার কয়েল উত্পাদন এবং বাজারজাত করে আসছে রাজধানীর কেরানীগঞ্জের সুনন ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড। কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া বিপুলসংখ্যক বিএসটিআইর মান চিহ্নযুক্ত মশার কয়েলসহ কারখানাটি সিলগালা করা হয় ।
