মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য কীভাবে নষ্ট হয়ে যায়?

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:১৭

 সংক্ষিপ্ত প্রশ্ন

বিজ্ঞান

সুস্থ জীবনের   জন্য খাদ্য

 

১. কোন খাদ্য দেহের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে

উ : সুষম খাদ্য।

২. মানুষের বয়স ও কাজ অনুযায়ী খাদ্য ও পুষ্টির চাহিদা কেমন হয়?

উ: কম-বেশি হয়।

৩. শরীরে সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন কেন?

উ: সুস্থ ও সবল থাকার জন্য।

৪. প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ না করলে শরীরের কী হয়?

উ: শরীর দুর্বল হয়ে পড়ে এবং সহজেই রোগে আক্রান্ত হয়।

৫. শরীরের কর্মক্ষমতা হ্রাস পায় কেন?

উ: প্রয়োজনীয় পুষ্টির অভাবে।

৬. শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয় কেন?

উ: অপুষ্টিজনিত কারণে।

৭. অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে কী সমস্যা হতে পারে?

উ: ওজনজনিত সমস্যা।

৮. কাদের বেশি পরিমাণে খাবার প্রয়োজন হয়?

উ: যারা শারীরিক পরিশ্রম করে।

৯. কী অনুযায়ী সঠিক পরিমাণে সুষম খাদ্য গ্রহণ করতে হয়?

উ: বয়স ও কাজের ধরণ।

১০. সুষম খাদ্য গ্রহণ বলতে কী বোঝ?

উ: সুষম খাদ্য গ্রহণ বলতে খাদ্যের প্রতিটি দল থেকে সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করাকে বোঝায়।

১১. কেন খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে হয়?

উ: বছরের সব সময় সব ধরণের খাদ্যদ্রব্য পাওয়া যায় না। তাই খাদ্যদ্রব্য নানাভাবে সংরক্ষণ করতে হয়।

১২. কোন উপায়ে বিভিন্নভাবে খাদ্য সংরক্ষণ করা যায়?

উ: বৈজ্ঞানিক উপায়ে।

১৩. রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায় কোন শস্য গুলো?

উ: চাল, ডাল, গম ইত্যাদি।

১৪. কোথায় শাকসবজি, মাছ, মাংস ইত্যাদি সংরক্ষণ করা যায়?

উ: হিমাগারে।

১৫. ফল থেকে তৈরি জ্যাম, জেলি, আচার ইত্যাদি কেমন পাত্রে সংরক্ষণ করতে হয়?

উ: বায়ুরোধী পাত্রে।

১৬. লবণ দিয়ে বা বরফ দিয়ে কী সংরক্ষণ করা যায়?

উ: মাছ।

১৭. জলপাই, বরই, আম ইত্যাদি অনেকদিন পর্যন্ত কীভাবে সংরক্ষণ করা যায়?

উ: চিনি, সিরকা বা তেল দিয়ে।

১৮. কী অপচয় রোধ করে ও দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে?

উ: খাদ্য সংরক্ষণ।

১৯. মাছ, মাংস, সবজি, ফল, দুগ্ধজাত খাদ্য কীভাবে নষ্ট হয়ে যায়?

উ: ব্যাকটেরিয়া দ্বারা পচে।

২০. খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী কী জন্মাতে বাধা দেয়?

উ: ব্যাকটেরিয়া।