আগামী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের প্রাকৃতিক গ্যাসের মার্কেটের অন্তত অর্ধেক যুক্তরাষ্ট্রের দখলে থাকবে। কারণ দেশটি জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজার
দখলে নিতে মরিয়া। এ দেশটি নিজেদের অংশগ্রহণ বাড়াতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। ২০৩৫ সালের মধ্যে দেশটির প্রাকৃতিক গ্যাসের সরবরাহ দাঁড়াবে ৩৮ হাজার কোটি কিউবিক মিটার। যেখানে বৈশ্বিক মোট সরবরাহ দাঁড়াতে পারে ৬৩ হাজার ৫০০ কোটি কিউবিক মিটার। যুক্তরাষ্ট্রের পরই একক দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকবে রাশিয়া। দেশটির সরবরাহ এ সময় দাঁড়াতে পারে ১১ হাজার কোটি কিউবিক মিটার।
— নাঈমা সুলতানা
