jvবরিশাল অফিস
সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের ছয় বছরের শিশু তুহিনকে নৃশংসভাবে হত্যাসহ দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদররোডে বরিশালের শিশুসংগঠন খেলাঘরের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাত।
