পীরগাছায় মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:২০

‡jvপীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় লহ্মণ চন্দ্র নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত লহ্মণ চন্দ্র ওই গ্রামের রমাকান্ত চন্দ্রে ছেলে। নিহতের ভাই প্রেমা চন্দ্র জানান, পারিবারিক কলহের জেরে লক্ষণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। লহ্মণের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।