ইলা মিত্রের ৯৪তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:২২

‡jvনাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

নাচোলের তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলা মিত্রের ৯৪তম জন্মবার্ির্ষকী পালিত হয়েছে শুক্রবার। এ উপলক্ষ্যে উপজেলার নেজামপুর ইলামিত্র পাঠাগারের পাশে কেককাটা ও আলোচনাসভার আয়োজন করে ইলা মিত্র পাঠাগার এবং রানী ইলামিত্র সংসদ।

সংসদের সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার ওসি সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, ‘ইলা মিত্র ও নাচোল’ বইয়ের লেখক ও প্রকাশক আলাউদ্দিন আহাম্মেদ বটু, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার প্রমুখ।