নান্দাইলে ‘হাইত উত্সব’ মাছ ধরার হিড়িক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:২২

‡jvনান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

ঢোল পিটিয়ে বা মাইকে প্রচারণা চালিয়ে নির্ধারিত তারিখে নির্দিষ্ট বিল অথবা জলাশয়ে অগণিত মানুষ মাছ ধরাকে হাইত উত্সব বলে। নান্দাইল উপজেলার বিভিন্ন বিলে ইতিমধ্যে হাইত উত্সব শুরু হয়েছে।

হেমন্তকালে বিশেষ করে কার্তিক মাসে হাইত উত্সব শুরু হয়। সাধারণত এ সময় খাল-বিলের পানি কমে হাঁটু সমান চলে আসে। হাইতের আয়োজন করে সাধারণত বিলপাড়ের মানুষ। নান্দাইলের বলদা বিল, জলা, দীঘা, টঙ্গী, ভুরভুরি ইত্যাদি বিলে শত বছরের ঐতিহ্য অনুসরণ করে হাইত উত্সব চলে আসছে।

গোলাম রাব্বানী নামে এক স্কুলছাত্র জানায়, জলা বিলের হাইত উত্সবে এসে তেমন মাছ ধরতে না পারলেও সে বেশ আনন্দ উপভোগ করেছে।

স্থানীয় মুরব্বিরা জানান, শিশু বয়স থেকে তারা এই উত্সব দেখে আসছেন। এখন খাল-বিলে আগের মতো মাছ পাওয়া যায় না। তারপরও দূর-দূরান্ত থেকে লোকজন দল বেঁধে এসে হইহুল্লোড় চিত্কারের মাধ্যমে মজা করে মাছ ধরে।