গতকাল শুক্রবার থেকে ঢাকায় শুরু হয়েছে ১৮টি স্কুল দল নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অনূর্ধ্ব ১৭ বালক স্কুল রাগবি প্রতিযোগিতা।
উদ্বোধনী দিনের খেলাগুলোয় জয়ী হয়েছে ঢাকা ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, সেন্ট গ্র্রেগরী স্কুল অ্যান্ড কলেজ, বেরাইদ মুসলিম হাইস্কুল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, কে এম বশির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদর্শ স্কুল নারায়ণগঞ্জ।
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের ব্যবস্থাপনায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পল্টন ময়দানে শুরু হওয়া এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির চিফ কোচ মো. আলী আজগর খান ও ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক মো. তারিকুউজ্জামন নান্নু, ফেডারেশন সাধারণ সম্পাদক মৌসুম আলী প্রমুখ। —খবর বিজ্ঞপ্তির।
