মৌসুমের প্রথম এল ক্যাসিকোটি আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছে স্পেনের ফুটবল ফেডারেশন। তবে উভয় দল ১৮ ডিসেম্বর বরাবরের এই দ্বৈরথটি অনুষ্ঠানের ব্যাপারে একমত হতে চলেছে। স্পেনের মার্কা এ তথ্য জানায়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এ লড়াইটি স্পেনের কাতালান প্রদেশের ক্লাব বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে হবার কথা ছিল। কিন্তু কাতালানের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নয় নেতাকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সেখানে এখন ব্যাপক সহিংস প্রতিবাদ চলছে। এর ফলে নিরাপত্তাজনিত কারণে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ ন্যু ক্যাম্পের পরিবর্তে রিয়ালের মাঠ বার্নাব্যুতে সরিয়ে নিতে চেয়েছিল। কিন্তু বার্সা সেখানে খেলতে রাজি নয়। ফলে স্থগিত হয়ে যায় বহুল প্রতীক্ষিত এ ফুটবল লড়াই।
