সিলেট-২ : জাপা প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর বিপরীতে ইলিয়াসের স্ত্রী লুনা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৬

প্রতীক বরাদ্দের পর পর প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী  প্রচারণা শুরু করেছেন। সিলেটের ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিলেট-২ আসনে জাতীয় পার্টির (জাপা) ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল) ও বিএনপির তাহসীনা রুশদীর লুনার (ধানের শীষ) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন এলাকাবাসী। 

 

লুনা নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী। এই আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী নৌকার মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু জোটগত সিদ্ধান্তের কারণে তারা বঞ্চিত হন। তবে এই আসনে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী ও বিএনপির তাহসীনা রুশদীর লুনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

আরো পড়ুন : সিলেট-১ : লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে

এই আসনে অন্য প্রার্থীরা হলেন- খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি), গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা), ন্যাশনাল পিপুলস পার্টির মো. মনোয়ার হোসাইন (আম), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মো. মোশাহিদ খান (টেলিভিশন)।

 

 

ইত্তেফাক/ইউবি