জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপনে মানিকগঞ্জে শোভাযাত্রা

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০০:২৫

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপনে মানিকগঞ্জে বৃহস্পতিবার শোভাযাত্রা ও আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।  শোভাযাত্রা শেষে এতে অংশগ্রহণকারীদের সঠিক নিয়মে হাত ধোয়া পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক।