প্রতীক বরাদ্দের পর পর প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সিলেট-৪ আসনে লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে।
সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদ (নৌকা), বিএনপির দিলদার হোসেন সেলিম (ধানের শীষ) ও জাতীয় পার্টির এটি ইউ তাজ রহমান (লাঙ্গল) এলাকায় সুপরিচিত। তবে ইমরান আহমদ ও দিলাদার হোসেন দুজনই সংসদ সদস্য হওয়া পরিচিতির মাত্রা ভিন্ন। তাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
এই আসনটিতে বেশিরভাগ ভোটার পাথর কোয়ারির শ্রমিক। এক সময় দিলদার শ্রমিকদের আন্দোলনে শরিক থেকে মন জয় করে নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন। কিন্তু বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রামে দিলদার হোসেনের সঙ্গে শ্রমিকদের ভাটা পড়া সম্পর্ক অবারো উন্নত করতে সচেষ্ট।
আরো পড়ুন : সিলেট-৩ : মূল প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ-বিএনপি
অন্যদিকে ইমরান আহমদের এলাকায় পরিচিতি ভিন্ন। তিনি বর্তমান সরকারের উন্নয়ন ও তার নিজের কাজের ফিরিস্থি তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টায় আছেন।
আসনটিতে আরো লড়ছেন- জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন তাহ রহমান (লাঙ্গল), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোজ কুমার সেন (কোদাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জিল্লুর রহমান (হাতপাখা)।
ইত্তেফাক/ইউবি
