প্রতীক বরাদ্দের পর পর প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সিলেটের ৬টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সিলেট-৬ আসনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ধারণা করছে ভোটাররা।
এই আসনে বর্তমান শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বিএনপির ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), বিকল্পধারা বাংলাদেশের শমসের এম চৌধুরীর (কুলা) মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে নৌকা প্রতীকধারী নাহিদের যোগাযোগ কম বলে অনেকের অভিযোগ ছিল। তবে তিনি তা কাটিয়ে উঠেছেন। বিকল্পধারার প্রার্থী শমসের মুবিন মাঠে থাকায় নাহিদের জন্য খাটুনি হবে একটু বেশি। অন্যদিকে ধানের শীষের প্রতীকধারী ফয়সল নতুন প্রার্থী।
এই আসনে অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আজমল হোসেনও (হাতপাখা) ব্যাপকভাবে জনসংযোগ করছেন।
ইত্তেফাক/ইউবি
