জ্যামিতি
১.সামান্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব কোন প্রকারের?
উত্তর : সামান্তরিকের বিপরীত বাহুগুলোর লম্ব দূরত্ব সমান।
২.সামান্তরিকের বিপরীত বাহুগলো কেমন?
উত্তর : সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
৩.সামান্তরিকের বিপরীত কোণগুলো কেমন?
উত্তর : সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান।
৪.সামান্তরিকের দুইটি কর্ণ পরস্পরকে ছেদ করল, খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত?
উত্তর : কর্ণের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কর্ণটির অর্ধেক।
৫. রম্বস কোন ধরনের চতুর্ভুজ?
উত্তর : রম্বস এক প্রকার সামান্তরিক।
৬. রম্বসের দুইটি কর্ণ পরস্পরকে কীরূপে ছেদ করে?
উত্তর : রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
৭. রম্বসের বৈশিষ্ট্য লেখ।
উত্তর : রম্বসের প্রত্যেকটি বাহু সমান, কোনো কোণই এক সমকোণ নয় এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান।
৮.আয়ত কোন প্রকার চতুর্ভুজ?
উত্তর : আয়ত এক প্রকার সামান্তরিক।
৯. আয়তের বৈশিষ্ট্য লেখ।
উত্তর : আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান। কর্ণদ্বয় সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
১০.বর্গের বৈশিষ্ট্য লেখ।
উত্তর : বর্গের বাহুগুলো সমান এবং প্রত্যেক কোণ সমকোণ, কর্ণদ্বয় সমান এবং এরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
১১.বৃত্ত কাকে বলে?
উত্তর : বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা, যার প্রত্যেক বিন্দু ভেতরের একটি বিন্দু থেকে সমান দূরে।
১২.বৃত্তের কেন্দ্র কাকে বলে?
উত্তর : কেন্দ্র হলো বৃত্তের ভেতরে এমন একটি বিন্দু, যা থেকে বৃত্তের পরিধির প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান।
১৩.বৃত্তের জ্যা কী?
উত্তর : বৃত্তের যেকোনো দুইটি বিন্দুর সংযোজন রেখাংশ হলো বৃত্তের একটি জ্যা।
১৪.বৃত্তচাপ কাকে বলে?
উত্তর : জ্যা দ্বারা বিভক্ত বৃত্তের প্রত্যেক অংশকে চাপ বলে।
১৫.ব্যাস কাকে বলে?
উত্তর : ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যা। বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে দুইটি অর্ধবৃত্তে বিভক্ত করে।
১৬. ব্যাস ও ব্যাসার্ধের সম্পর্ক লেখ।
উত্তর : ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এবং ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। অর্থাত্ ব্যাস = ২ ´ ব্যাসার্ধ।
