ঢাবির অধীনে বি.এসসি ইন ফিজিওথেরাপি কোর্সে ভর্তি ২৪ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:০১

 নোটিশ বোর্ড

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিত্সা অনুষদের অধীনে জাতীয় অর্থোপেডিক হাসপাতালও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর ২০১৯-২০ইং শিক্ষাবর্ষে ৪ (চার) বছর একাডেমিক এবং ১ বছর বাধ্যতামুলক ইন্টার্নশীপসহ সর্বমোট ৫ (পাঁচ) বছর মেয়াদী বি.এস সি ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ২৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে http://nitorbd.bigmsoft.com- এর মাধ্যমে আবেদন করতে হবে।  

প্রবেশপত্র সংগ্রহ: ০৭/১১/২০১৯ ইং হইতে ১৪/১১/২০১৯ ইং (রাত ১২টা) পর্যন্ত, http://nitorbd.bigmsoft.com হইতে ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা:১৫/১১/২০১৯ ইং (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়। সময়কাল ১ ঘণ্টা ।

স্থান: বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমী ( সাবেক আগারগাঁও তালতলা কলোনী স্কুল এন্ড মহিলা কলেজ)

ডাউনলোড করা প্রবেশপত্র রঙ্গিন প্রিন্ট কপিসহ ভর্তি পরীক্ষার দিন উপস্থিত হতে হবে।