কালুখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৫০

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা এলাকার রাস্তার ঢাল থেকে শনিবার সকালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। কালুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, লাশটি রাজবাড়ী সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।