ফারাজী শাহাদাত্ হোসেন
মুক্তিযুদ্ধের সংগঠক, যশোরের বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট ফারাজী শাহাদাত্ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে যশোরের অভয়নগরের এক্তারপুরে এবং শহরের সম্মিলনী ইনস্টিটিউশন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার পুত্র দৈনিক ইত্তেফাক যশোর অফিসের স্টাফ রিপোর্টার আহমেদ সাঈদ বুলবুল সবার দোয়া কামনা করেছেন।
