হবিগঞ্জ ২ : ধানের শীষ নিয়ে লড়বেন খেলাফতের আজাদ, সুবিধায় নৌকার মজিদ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৪

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমীরীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান (নৌকা)। এখানে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনয়ন দিয়েছে খেলাফত মজলিশের নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদকে (ধানের শীষ)। বিএনপি প্রার্থী মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগ প্রার্থী সুবিধাজনক অবস্থায় রয়েছে। 

 

ফলে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে হয়েছে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবনকে।  এ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরো পড়ুন : হবিগঞ্জ-১ : সাবেক দুই মন্ত্রীপুত্র রেজা কিবরিয়া ও শাহ নেওয়াজ গাজীর লড়াই

এখানে অপর প্রার্থীরা হলেন- মনমোহন দেবনাথ (গামছা), পরেশ চন্দ্র দাশ (আম), আবুল জামাল মসউদ হাসান (হাতপাখা) ও সাংবাদিক আফছার আহমদ রূপক (সিংহ)। 

 

 

ইত্তেফাক/ইউবি