কলকাতায় পাচার করা সোনা বিক্রি করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন। ঐ ব্যক্তির নাম মিজানুর রহমান। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রাইপুর থানা এলাকার দক্ষিণ রাইপুর গ্রামে। তার কাছ থেকে ৫টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে কলকাতার রবীন্দ্র সরণির রয়্যাল হেটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ।
পুলিশ জানিয়েছে, মিজানুর বেনাপোল সীমান্ত দিয়ে পাসপোর্ট নিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে ট্রেনে শিয়ালদা স্টেশনে যান। এরপর ঐ সোনা বিক্রি করতে তিনি বড়বাজারে যান। কলকাতায় দীপাবলীর আগে চড়া দাম পেতেই তিনি বড়বাজারে গিয়েছিলেন। তবে সেই সোনা বিক্রির আগেই ধরা পড়ে যান।
