হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুব আলী (নৌকা)। এ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের (ধানের শীষ)।
এই কারণে বিএনপি প্রার্থী জেলা বিএনপি সভাপতি শিল্পপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন। এ কারণে সুবিধাজনক অবস্থায় রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।
আরো পড়ুন : হবিগঞ্জ ৩ : এমপি জাহিরের বিপক্ষে লড়বেন সাবেক মেয়র জিকে গউছ
এ আসনে জাপার কোনো প্রার্থী নেই। অন্য প্রার্থীরা হলেন শেখ সামছুল আলম (হাতপাখা), সোলায়মান খান রাব্বানী (মোমবাতি) ও আনছারুল হক (গোলাপ ফুল)।
ইত্তেফাক/ইউবি
